বড় চমক ফেসবুক মেসেঞ্জারে, আসছে নয়া ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক, মেসেঞ্জারও। তবুও প্রতি মুহূর্তে কী করে তাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করে চলেছে মেটা।
এবার জানা গেল, মেসেঞ্জারে নতুন নতুন আরও ফিচার আনছে মার্ক জুকারবার্গের সংস্থা। এর মধ্যে রয়েছে স্প্লিট পেমেন্টস কিংবা ভ্যানিশিং মেসেজের মতো নানা ফিচার। বাড়ছে ভয়েস মেসেজেরও সময়কাল। তবে আপাতত কেবল মাত্র আমেরিকাতেই চালু হচ্ছে এই ফিচারগুলি। আস্তে আস্তে অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়বে।
জেনে নেওয়া যাক কী কী নয়া ফিচার আনা হচ্ছে। একটি ব্লগ পোস্টে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত আমরা আমেরিকার আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য স্প্লিট পেমেন্ট চালু করছি। পাশাপাশি রেকর্ডিংয়ের নিয়ন্ত্রণসহ ভয়েস মেসেজ এবং ডিসঅ্যাপেয়ারিং মেসেজও আনা হবে।
কী এই স্প্লিট পেমেন্ট? এই ফিচারের নামকরণ থেকেই পরিষ্কার, ফেসবুকের কোনও চ্যাট গ্রুপের সদস্যরা রেস্তরাঁর বিল পে করতে চাইলে এই ফিচারের সাহায্যে করতে পারবেন। এর ফলে তাদের কেবল নিজের ভাগের অংশটুকুই দিতে হবে। সাধারণত বন্ধুরা কিংবা ঘনিষ্ঠ মানুষরা দল বেঁধে কোথাও খেতে গেলে বিল নিজেদের মধ্যে ভাগ করেই তা মিটিয়ে দেন। সেই কাজই অনায়াসে করা যাবে এই ফিচারের সাহায্যে।
আরও একটা বড় চমক ভয়েস রেকর্ড ফিচারে। এই ফিচার তো আগে থেকেই রয়েছে। কিন্তু এবার এর দৈর্ঘ্য বাড়িয়ে করা হয়েছে ৩০ মিনিট। কেবল তাই নয়, ইচ্ছেমতো সেই বার্তাকে পজ করে পরে আবার বাকি কথা বলার সুযোগ থাকছে। পাশাপাশি সেটি রেকর্ড করার পর প্রিভিউ করে নেওয়া যাবে পাঠানোর আগে। পছন্দ না হলে ডিলিটও করা যাবে।
সেই সঙ্গে আনা হচ্ছে ভ্যানিশ মোডও। অনেকটাই হোয়াটসঅ্যাপের মতোই চাইলে, সেই বার্তাগুলিকে এমন ভাবে পাঠানো সম্ভব, যাতে তা গ্রাহক পড়ার পর নিজে থেকেই মুছে যায়। কেবল লিখিত টেক্সটই নয়, মিম, জিআইএফ, স্টিকার বা কোনও রিঅ্যাকশনও একই ভাবে ভ্যানিশিং মোডে পাঠানো যাবে।
উল্লেখ্য, এর আগে স্ক্রিনশট ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশনের মতো নানা ধরনের নতুন ফিচারের কথা শোনা যাচ্ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে এই নতুন ফিচারগুলি। মনে করা হচ্ছে, এর ফলে মেসেঞ্জার ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই বদলে যেতে চলেছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল

